ওরে আজ ভারতের নব যাত্রা-পথের
বাঁশি বাজলো, বাজলো বাঁশি।
ফেলে তরুর ছায়া ভুলে ঘরের মায়া
এলো তরুণ-পথিক ছুটে রাশি রাশি।।
তারা আকাশকে আজ চাহে লুটে নিতে
তারা মন্থর ধরায় চাহে দুলিয়ে দিতে
প্রাণ জাগায় মৃতে
(তারা তরুণ-তরুণ প্রান জাগায় মৃতে)
সাহস জাগায় চিতে তাদের অট্টহাসি।।
মোরা প্রাচীরের পরে রে প্রাচীর তুলে
ভাই হয়ে ভাইকে হায় ছিলাম ভুলে।
আজ ভেঙে প্রাচীর হল ঘরের বাহির
একই অঙ্গনে দাঁড়ালো উন্নত শির
এলো মুক্ত-গগন তলে প্রাণ-পিয়াসী
এলো তরুণ পথিক ছুটে রাশি রাশি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী