(ধাত্রী হালিমার উক্তি)
ওগো আমিনা! তোমার দুলালে আনিয়া
আমি ভয়ে ভয়ে মরি।
এ নহে মানুষ, বুঝি ফেরেশতা
আসিয়াছে রূপ ধরি।।
সে নিশীথে যখন বক্ষে ঘুমায়
চাঁদ এসে তারে চুমু খেয়ে যায়,
দিনে যবে মেষ-চারণে সে যায়
মেঘ চলে ছায়া করি।
সাথে সাথে তার মেঘ চলে ছায়া করি।।
মনে হয় যেন লুকাইয়া রাতে তোমার শিশুর পা’য়
কত ফেরেশতা হুর-পরী এসে সালাম করিয়া যায়।।
সে চলে যায় যবে মরুর উপরে,
বসরা গোলাপ ফোটে থরে থরে,
তার চরণ ঘিরিয়া কাঁদে ফুলবনে
অলিকুল গুঞ্জরি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন