ও কে সোনার চাঁদ কাঁদে রে
হেরা গিরির ‘পরে!
শিরে তাঁহার লক্ষ কোটি
চাঁদের আলো ঝরে।।
কী অপরূপ জ্যোতির ধারা নীল আশমান হতে
নামে বিপুল স্রোতে,
হেরা পাহাড় বেয়ে বহে সাহারা মরুর পথে-
সেই জ্যোতিতে দুনিয়া আজি ঝলমল করে।।
আগুনবরণ ফেরেশতা এক এসে
খোদার হাবিব জাগো জাগো, বলে হেসে হেসে।।
নবুয়তের মোহর দিল বাহুতে তাঁর বেঁধে
তাজিম করে কদমবুসি করে কেঁদে কেঁদে;
সেই নবিরই নামে আজি দুনিয়া দরুদ পড়ে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন