আল্লাহ থাকেন দূর আরশে-
নবিজি রয় প্রাণের কাছে।
প্রাণের কাছে রয় যে প্রিয়,
সেই নবীরে পরাণ যাচে।।
পয়গম্বরও পায় না খোদায়,
মোর নবীরে সকলে পায়,
নবিজি মোর তাবিজ হ'য়ে
আামার বুকে জড়িয়ে আছে।।
খোদার নামে সেজদা করি,
নবীরে মোর ভালোবাসি,
খোদা যেন নূরের সূরয,
নবী যেন চাঁদের হাসি।
নবীরে মোর কাছে পেতে
হয় না পাহাড়-বনে যেতে,
বৃথা ফকির-দরবেশ মরে
পুড়ে খোদার আগুন- মাঝে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন