নাম মোহাম্মদ বোল রে মন, নাম আহমদ বোল
যে নাম নিয়ে চাঁদ-সেতারা আস্মানে খায় দোল।।
পাতায় ফুলে যে নাম আঁকা,
ত্রিভুবনে যে নাম মাখা,
যে নাম নিতে হাসিন ঊষার রাঙে রে কপোল।।
যে নাম গেয়ে ধায় রে নদী,
যে নাম সদা গায় জলধি,
যে নাম বহে নিরবধি পবন-হিল্লোল।।
যে নাম রাজে মরু সাহারায়,
যে নাম বাজে শ্রাবণ-ধারায়,
যে নাম চাহে কাবার মসজিদ, মা আমিনার কোল।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন