চীন আরব হিন্দুস্থান নিখিল ধরাধাম
জানে আমায় চেনে আমায়, মুসলিম আমার নাম।।
অন্ধকারে আজান দিয়ে ভাঙনু ঘুমঘোর,
আলোর অভিযান এনেছি, রাত করেছি ভোর;
এক সমান করেছি ভেঙে উচ্চ নীচ তামাম।।
চেনে মোরে সাহারা গোবী দুর্গম পর্ব্বত,
মন্থন করেছে সাগর, আমার সিন্ধু-রথ,
ব'য়েছে আফ্রিকা, য়ুরোপ আমারি তাঞ্জাম।।
পাপ-মুলুকে বসিয়েছি রে খোদার মসজিদ,
জগৎ-সাক্ষী, পাপীদেরে শিখিয়েছি তৌহিদ;
বিরাণ-বনে রচেছি রে হাজার নগর গ্রাম।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন