মম প্রাণ-শতদল হোক প্রণামী-কমল
(ওগো) তব চরণে।
আমার এ হৃদয় নাথ হোক তন্ময়
তোমারি স্বরণে।।
তব পূজার বেদী হোক আমার এ মন
হোক আরতি-প্রদীপ মোর এ দুটি নয়ন
নাথ, লহ মোরে পায় তোমারি সেবায়
জীবনে-মরণে।।
মম দুঃখ-সুখে মম তৃষিত বুকে
তুমি বিরাজ,
মোর সকল কাজে বীণা-বেণু সম
নিশিদিন বাজো।।
মোর দেহখানি, নাথ চন্দন প্রায়
হোক ক্ষয় তব মন্দির-পাষাণ-শিলায়
পাই যেন লয়, নাথ, তব সৃষ্টির
রূপে বরণে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন