যুগ যুগ ধরি লোকে-লোকে মোর
প্রভুরে খুঁজিয়া বেড়াই।
সংসারে গেহে, প্রীতি ও স্নেহে
আমার স্বামী বিনে নাই সুখ নাই।।
তার চরণ পাবার আশা লয়ে মনে
ফুটিলাম ফুল হয়ে কতবার বনে।
পাখি হয়ে তাঁরি নাম
শত বার গাহিলাম
তবু হায় কভু তার দেখা নাহি পাই।।
গ্রহ-তারা হয়ে খুঁজেছি আকাশে
দিকে দিকে ছুটেছি মিশিয়া বাতাসে
পর্বত হয়ে নাম কোটি যুগ ধেয়ালাম
নদী হয়ে কাঁদিলাম খুঁজিয়া বৃথাই।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন