যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল
হয়নি যাবার বেলা।
সংসার-পাথারে, আজো দোলে পাপের ভেলা।।
আজো হয়নি যাবার বেলা।।
মেটেনি তোমায় দেখার পিয়াসা,
মেটেনি কদম জিয়ারত আশা,
হযরত, এই জমেছে প্রথম
দীন-ই-ইসলাম মেলা।।
ছড়ায়ে পড়েনি তোমার কালাম
আজিও সকল দেশে,
ফিরিয়া আসেনি সিপাহীরা তব
আজও বিজয়ীর বেশে।।
দিনের বাদশা চাও ফিরে চাও
শোক-দুর্দিনে বেদনা ভোলাও
গুনাহ্গার এই উম্মতে তব
হানিয়ো না অবহেলা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন