জাগে না সে জোশ লয়ে আর মুসলমান
করিল জয় যে তেজ লয়ে দুনিয়া জাহান।।
যাহার তকবির-ধ্বনি
তকদির বদলালো দুনিয়ার,
না-ফরমানের জামানায়
আনিল ফরমান খোদার,
পড়িয়া বিরান আজি সে বুলবুলিস্তান।।
নাহি সাচ্চাই সিদ্দিকের,
উমরের নাহি সে ত্যাগ আর,
নাহি আর বেলালের ঈমান,
নাহি আলির জুলফিকার,
নাহি আর সে জেহাদ লাগি বীর শহীদান।।
নাহি আর বাজুতে কুওত
নাহি খালেদ মুসা তারেক,
নাহি বাদশাহি তখত তাউস,
ফকীর আজ দুনিয়ার মালিক,
ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্তান।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন