যাবি কে মদিনায়, আয় ত্বরা করি'।
তোর খেয়া-ঘাটে এল পুণ্য-তরী।।
আবু বকর উমর খাত্তাব
আর উসমান, আলী হাইদর,
দাঁড়ি এ সোনার তরণীর
পাপী সব নাই নাই আর ডর।
এ তরীর কান্ডারী আহমদ,
পাকা সব মাঝি ও মাল্লা,
মাঝিদের মুখে সারি-গান
শোন ঐ "লা শরীক্ আল্লাহ্!"
মোরা পাপ দরিয়ার তুফানে আর নাহি ডরি।।
শাফায়ত্ পাল ওড়ে তরীর
অনুকূল হাওয়ার ভরে,
ফেরেশতা টানিছে তা'র গুণ,
ভিড়িবে বেহেশতী-চরে।।
ইমানের পারানী কড়ি আছে যার
আয় এ সোনার নায়,
ধরিয়া দীনের রশি
কলেমার জাহাজ ঘাটায়।
ফেরদৌস হ'তে ডাকে হুরী-পরী।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন