ইসলামের ঐ সওদা লয়ে
এল নবিন সওদাগর।
বদনসীব আয়, আয় গুনাহগার,
নূতন করে সওদা কর।।
জীবন ভরে করলি লোকসান,
আজ হিসাব তার খতিয়ে নে,
বিনি-মূলে দেয় বিলিয়ে সে যে বেহেশতী নজর।।
কোরানের ঐ জাহাজ বোঝাই হীরা মুক্তা পান্নাতে,
লুটেনে রে লুটেনে সব
ভরে তোল তোর শূন্য ঘর।।
কলেমার ঐ কানাকড়ির বদলে দেয় এই বণিক
শাফায়তের সাত রাজার ধন,
কে নিবি আয় ত্বরা কর।।
কিয়ামতের বাজারে ভাই
মুনাফা যে চাও বহুৎ,
এই ব্যাপারীর হও খরিদ্দার,
লও রে ইহার সিল-মোহর।।
আরশ হতে পথ ভুলে এ
এলো মদিনা শহর,
নামে মোবারক মোহাম্মদ,
পুঁজি ‘আল্লাহু আকবার’।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন