হের গোধূলি-বেলা সই ঘনিয়ে এলো ওই
কি ভয়ে কি জানি উঠল্ অঙ্গ ছম্কে!
কেন জল নিতে এলাম সই অবেলা
একে অল্প বয়স তাহে একেলা।
কাঁধে কাঁখে ঘড়া দেহে ডালি-ভরা
যৌবন-পসরা। উঠি চম্কে।।
পিছে পিছে আসিছে যেন কে
হাসে চটুল চোখে।
আর চলতে নারি সখি ধর ধর
কাঁপে দেহলতা কেন থর থর।
ঐ কলঙ্কী কালার বলতে বল্
দেশ ভরিবে মোদের কলঙ্কে।
বল্ তারে, আর নিতে কাল হতে,
আসব না আর এ পথে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন