হায় আঙিনায় সখি
আজও কি সেই চাঁপা ফোটে।
হায় আকাশে সখি
আজও কি সেই চাঁদ ওঠে।।
সখি তাহার হাতের হেনা গাছে
বুঝি প্রথম মুকুল ধরিয়াছে?
হায় যমুনার বাঁশী বাজে কি আর ছায়ানটে।।
শিয়রের জানলা খুলে দে বাহিরে চাহিয়া দেখি
আমার বাগানে আবার বসন্ত আসিয়াছে কি?
দেখি সেই ডালিম ফুলে হায় আছে কি রং
সে আগেকার?
ও-বাড়ির ছাদের টবে সেই বেলফুল
ফুটলো কি আবার?
আজ আসিবে সে, মনে লাগে
তারি আসার আভাস বনে জাগে
হায় শত সাধ জাগে মরণ-মলিন মোর ঠোঁটে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন