ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
ঝরায়ে দোলন-চাপা বকুল
দুলায়ে মেঘলা চাচর-চুল
চপল চোখে কাজল মেখে আসিলে কে।।
ছিটিয়ে জল বাজায়ে কে মেঘের মাদল
একা ঘরে বিজলিতে এমন হাসি হাসিলে কে ৷।
এলে কি গো দুরন্ত মোর ঝোড়ো হাওয়া
চির-বিরহী প্রিয় মধুর পথ-চাওয়া
হৃদয়ে মোর দোলা লাগে
কুলনেরই আবেশ জাগে
ভূলে যাওয়া আমারে আবার
ভালোবাসিলে কে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন