চাও চাও চাও নববধূ অবগুণ্ঠন খোলো
আনত নয়ন তোলো।
আমি যে ননদী খরতর নদী লজ্জা কি?
লজ্জায় ফুল-শয্যায় কাল ছিল না তো নত ওই আঁখি
আমি সবই বলে দেব যদি বউ কথা না বলো।।
‘বউ কথা কও’ ডাকে পাখি
তবুও নীরব রবে নাকি?
দেখি দেখি গালে লালী ও কিসের?
লজ্জায় বুঝি লাল হলো।।
ও কি অধীর চরণে যেয়ো না যেয়ো না
আন-ঘরে লুকাইতে দেখে যদি কেউ।
সখি, পাশের ও-ঘরে মানুষ যে রহে
তারও অন্তরে বহে বিরহের ঢেউ।
লজ্জাই যদি তব ভূষণ
সজ্জায় তবে কি প্রয়োজন?
সুখে-সুখী হব দুখে দুখী
বসো মুখোমুখি
লাজ ভোলো।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন