পুরুষ: বনদেবী এস গহন বন-ছায়ে।
স্ত্রী: এস বসন্তের রাজা নূপুর-মুখর পায়ে।
পু: তুমি কুসুম-ফাঁদ।
স্ত্রী: তুমি মাধবী চাঁদ
উভয়ে: আমরা আবেশ ফাল্গুনের
ভাসিয়া চলি স্বপন-নায়ে।।
প: কল্প-লোকের তুমি
রূপরাণী লো প্রিয়া
অপাঙ্গে ফোটাও যুঁই, চম্পা, টগর, মোতিয়া
স্ত্রী: নিষ্ঠুর পরশ তব (হায়)
যাচিয়া জাগে … বনভূমি
ফুলদল পড়ে ঝরি তব চারু পদচুমি।
উভয়ে: সুন্দরের পথ সাজাই
ঝরা কুসুমদল বিছায়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন