[দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মহাপ্রয়াণে]
বিশাল-ভারত-চিত্তরঞ্জন হে দেশবন্ধু এসো ফিরে
কাণ্ডারি হে দেখাও দিশা অসীম অশ্রু-সাগর-নীরে।।
নাই দিশারী নাই সেনানী আজ জনগণ ত্ৰস্ত ভয়ে,
ভারত কাঁদে ব্যাকুল চিত্তে তোমার চিতার ভন্ম লয়ে,
সাগর-দেশের হে ভগীরথ, জাগো জগীরথীর তীরে।।
রাজৈশ্বর্য বিলিয়ে, নিলে হে বৈরাগী ভিক্ষা-ঝুলি
সোনার অঙ্গে মাখলে তুমি পায়ে-চলা পথের ধূলি।
দেশজননী ত্রিংশ কোটি সন্তানেরে বক্ষে নিয়া
ভুলতে নারে তোমার স্মৃতি, শূন্য তাহার মাতৃহিয়া;
কে পরাবে রানীর মুকুট বন্দিনী মা’র রিক্ত শিরে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী