বেদনার সিন্ধু মন্থন শেষ, হে ইন্দ্রাণী,
জাগো জাগো, করে সুধা-পাত্রখানি।।
রোদন-সায়রে ধুয়ে পুষ্পতনু
এসো অশ্রুর বরষার ইন্দ্রধনু,
হের কুলে অনুরাগে
জীবন-দেবতা জাগে
ধরিবে বলিয়া তব পদ্মপাণি।।
তব দুখ-রাত্রির তপস্যা শেষ
এলো শুভদিন,
অতল-তমসা-পারে প্রভাতের প্রায়
জাগো অমলিন।
সুরলোক-লক্ষ্মী গো তুমি অমরার
এসো এসো পার হয়ে ব্যথার পাথার।।
অশ্রুত অশ্রুর
নীরবতা কর দূর
কূলে কূলে হাসির তরঙ্গ হানি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন