বাগিচার বুল্বুলি তুই ফুল্শাখাতে
দিসনে আজি দোল্।
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি
তন্দ্রাতে বিলোল্।।
আজো হায় রিক্ত শাখায় উত্তরী-বায়
ঝুর্ছে নিশিদিন,
আসেনি দখ্নে হাওয়া গজল গাওয়া
মোমাছি বিভোল্।।
কবে সে ফুল-কুমারী ঘোম্টা চিরি
আসবে বাহিরে,
শিশিরের স্পর্শ-সুখে ভাঙবে রে
ঘুম রাঙবে রে কপোল।।
ফাগুনের মুকুল-জাগা দুকূল-ভাঙা
আসবে ফুলেল বান,
কুঁড়িদের ওষ্ঠ পুটে লুটবে হাসি,
ফুটবে গালে টোল।।
কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে
কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিস আজকে জলে
ভররে আঁখির কোল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন