আমি দ্বার খুলে আর রাখব না
পালিয়ে যাবে গো।
জানবে সবে গো
নাম ধরে আর ডাকব না
পালিয়ে যাবো গো।।
এবার পূজার প্রদীপ হয়ে
জ্বলবে আমার দেবালয়ে
জ্বালিয়ে যাবে গো
আর আঁচল দিয়ে ঢাকব না
পালিয়ে যাবো গো।।
হার মেনেছি গো
হার দিয়ে আর বাঁধব না
দান এনেছি গো
প্রাণ চেয়ে আর কাঁদব না।
পাষাণ তোমায় বন্দী ক’রে
রাখব আমার ঠাকুরঘরে
রইব কাছে গো
আর অন্তরালে থাকব না
পালিয়ে যাবো গো।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন