আমার যাবার সময় হল
দাও বিদায়।
মোছ আঁখি দুয়ার খোলো
দাও বিদায়।
ফোটে যে ফুল আঁধার রাতে
ঝরে ধূলায় ভোরবেলাতে
আমায় তারা ডাকে সাথে
আয় রে আয়।
সজল করুণ নয়ন তোল
দাও বিদায়।।
অন্ধকারে এসেছিলাম
থাক্তে আঁধার যাই চলে
ক্ষণিক ভালোবেসেছিলে
চিরকালের না-ই হলে।
হলো চেনা হলো দেখা
নয়ন-জলে রইলো লেখা
দূর বিরহের ডাকে কেকা বরষায়।
ফাগুন স্বপন ভোলো ভোলো
দাও বিদায়।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন