আজি ঈদ ঈদ ঈদ খুশির ঈদ, এলো ঈদ
(যাঁর) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিঁদ।।
শোন রে গাফিল, কী বলে তকবির ঈদগাহে,
(তোর) আমানতের হিসসা সাদকা দে খোদার রাহে
নে সাদকা দিয়ে বেহেশ্তে যাবার রসিদ।।
ঈদের চাঁদের তশতরিতে জান্নাত হতে
আনন্দেরই শিরনি এল আশমানি পথে,
সেই শিরনি নিয়ে নতুন আশায় জাগবে না-উম্মিদ।।
(তোর) পিরাহানের আতব গোলাব লাগুক রে মনে,
(আজ) প্রেমের দাওত দে দুনিয়ার সকল জনে,
দিলেন ঈদের মারফতে হজরত এই তাগিদ।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন