খুব ঠান্ডা মাথায় জীবন বদলে নিলাম আমরা
হাসি, জোৎস্না, ব্যাথা, স্মৃতি, অবশিষ্ট কিছুই নেই।
পারাবতগুলি জোৎস্নায় আর উড়ে না,
শৈশবের জোনাকিদের গৃহে আলোর পিদিম জ্বলে না;
এই ভয়ে যদি আমি খেলার ছলে দুএকটি মেরে ফেলি।
আমি মানব বেদনায় নিজ হাতে তুলে রাখি
অবেলার মৃত্যুর প্রস্তর,
যাতে ভুল মানুষ আবার ভালোবেসে না ফেলি।
প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে
কতজন চলে যাবে,
আর মায়ান সভ্যতার চেয়ে পুরাতন ক্ষত
নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হব আমি।
কখনো বা দণ্ডায়মান দাগি আসামির মতো
তিনশো চৌষট্টি ধারার জবানবন্দিতে বলব!
অতীতের ঔরসে ভ্রূণ হয়ে রয়ে যাবে
তোমার গোপন পাপ।
মিশে যাবে তোমার অনাগত প্রজন্মের
রক্তে শিরা – উপশিরায়।
অথবা অনাহূত ডাহুকির মতো বলব,
তোমার কেউ নেই, তোমার কোনো গন্তব্য নেই
আমারও সন্ধ্যা হলে কোনো ঠিকানায়
ফিরে যাওয়ার অভিলাষ নেই॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মেহেদী হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন