পাওয়া বলে কিছু নেই শুধু প্রত্যাখ্যান আছে
নীরবে চলে যায় প্রেমিক প্রেমিকাকে উপেক্ষা করে
সমস্ত প্রেম সবটুকু ভালোবাসা
কলংকের কালিমা ছেনে
মিশে যায় দহনের গোপন প্রদেশে
প্রেমের শপথ নিয়ে তবু তুমি আমি
শুধু কেনো লীন হই অথই অনলে
শুধু কেনো নির্জনে দুজনে একা হই
তারপর প্রেম মুছে গেলে
শূন্যতা ছুঁয়ে দেখি
বস্তুত শূন্যতা বলে কিছু নেই
কারণ তুমি আছো সমস্ত শূন্যতা জুড়ে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন