প্রেমে যাচ্ছো ফেঁসে, মাহবুবা
আজ তবে থাক
নিরালায় থেকো না একা
দেয়ালের ওপাশে
অপেক্ষার মতো
এই যে অবারিত
বুকের পাঁজর
যেখানে চিরদিন
দুঃস্বপ্ন করে বসবাস
এসবের মানে হয় কোনো
সুখ তোমাকে থাকে ছুঁয়ে
চিরদিন অন্ধের মতো
এসবের আদতে মানে হয় কোনো
এই তুমুল বর্ষণে
অথবা অকারণে
কেমন কেমন করে মন
মানে হলো
প্রেম এসে গেছে
এ কথা বুঝতে কি পারো
মন ভরে কাঁদো, মাহবুবা
পৃথিবীতে আজ
ভুল কারো হাতে
প্রেম
ছিনতাই হয়ে গেছে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন