এই যে করছো শব্দের রাজনীতি
এই যে যারা করছো এসব
যাদের নাকি মাসিকের মতো রক্তক্ষরণ
আমরা উচ্চারণ করলে ইনকিলাব
তোমরা কিংবা সে কি জানে যে
শব্দের নিজস্ব কোনো অর্থ নেই
শব্দ নিয়ে রাজনীতি করে
রাজনীতি করে করে দেশটাকে অন্য দেশের কাছে চাইছো বর্গা দিয়ে দিতে
আখেরে দাস হয়ে যেতে
চেয়ে
নিজেকে আপাত ভাবছো রাজা
খুব তৃপ্ত করছো অনুভব
তোমরা
জেনে রাখো তবে
শব্দ নিয়েই যদি খেলতে চাও
তাহলে
বাংলায় বলি
ইনকিলাব একটি শব্দ নয়
আধিপত্যবাদের বিরুদ্ধে এক
প্রাগৈতিহাসিক বিলোড়ন
যতোবার ইনকিলাবের করবে বিরোধিতা
ততোবার ইনকিলাব ফিরে আসবে
তোমাদের যমদূত হয়ে
অক্ষরে অক্ষরে
৩৬ জুলাইয়ের মতো করে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন