কেন এতো রাগ করো; করো অভিমান?
কেন চলে গেলে দূরে, চুপিসারে আজি?
বাজিছে কী মনে তব; বিষাদের তান?
চুপ করে আছো কেন, বিরহিনী সাজি?
ব্যাথা বুকে চেপে রেখে, চলেছো নীরবে!
এমন কঠিন সাজ তোমাকে মানায়?
অপরাধ করি যদি, শাস্তি দাও তবে!
মাথা পেতে নিবো আমি; তোমার সে রায়!
তবু যেয়ো না'কো দূরে; মুখ ভার করে
আমার হৃদয় মাঝে; দিয়ো না'কো ব্যাথা !
যত শাস্তি দিতে চাও; দাও প্রাণ ভরে
বিনিময়ে প্রিয় তুমি; ফিরে আসো হেথা!
এ জগৎ মনে হয়; তপ্ত শূণ্য মরু
তুমি ফিরে এসে মোর; হও ছায়াতরু!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী