ও কারিগর, দয়ার সাগর , ওগো দয়াময়
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয় ,
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয় ।
ও কারিগর, দয়ার সাগর , ওগো দয়াময়
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়,
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয় ।
চান্নি পসর চান্নি পসর আহারে আলো
ও ও ও ... চান্নি পসর চান্নি পসর আহারে আলো
কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো
কে দিয়েছে নিশি রাইতে দুধের চাদর গায়
কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়
কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়
এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রঙ
অনেক দূরে বাজছে ঘণ্টা ঢং ঢং ঢং
এখন যাবো অচিন দেশে, অচিন কোন গাঁয়
চন্দ্রকারিগরের কাছে ধবল পঙ্খী নায়
চন্দ্রকারিগরের কাছে ধবল পঙ্খী নায়
ও কারিগর দয়ার সাগর, ওগো দয়াময়
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়
ও দয়াময় ...
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন