জুলাইয়ের সেই দিনগুলো ছিল যেন
এক অন্যরকম ক্যানভাস,
তরুণ প্রাণের রঙে আঁকা এক নতুন ইতিহাস।
লাইব্রেরির শান্ত চত্বর, ক্লাসরুমের কোণ,
সবাই সেদিন এক হয়েছিল, ভেঙে সব আয়োজন।
পিঠে কোনো হাত ছিল না, ছিল না কোনো আশ্রয়,
ছিল শুধু সম্মিলিত তারুণ্যের নির্ভয়।
মেধাকে পণ্য করে, গড়েছিলে যারা বাজার,
সেই দেয়াল ভাঙতে ছুটেছিল ছাত্রছাত্রীরা হাজার হাজার।
ক্যাম্পাসের সবুজ চত্বর ছেড়ে উত্তাল রাজপথ,
বুকে নিয়ে আগামীর দিনের দৃপ্ত শপথ।
ফিরেছে সবাই ক্লাসে, ধরেছে আবার বই,
তবু মন খুঁজে ফেরে, আমার সহযোদ্ধারা কই?
এই জুলাই শুধু একটি মাস নয়, একটি প্রজন্মের গর্জন,
অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার এক নতুন দর্শন।
প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণা হয়ে রবে,
জুলাইয়ের সেই নাম লেখা থাকবে চির গৌরবে।
কবিতা — রক্তেঁ আকাঁ জুলাইয়ের ক্যানভাস। হাফেজ মোঃ সালমান রহমান
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
দেশাত্মবোধক কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
১৩৬
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন