জীবনটা হোক শুক্রবারের মতো শান্ত, স্নিগ্ধ আর পবিত্র,
সপ্তাহের সব ক্লান্তি শেষে আসুক ফিরে স্বস্তির চিত্র।
ভোরের আযানে ঘুম ভাঙুক, মনে জাগুক প্রভুর ভয়,
মসজিদের পথে চলুক পা,
যেখানে আত্মা খুঁজে পায় আশ্রয়।
সাদা পোশাকে সরলতা, আতরের ঘ্রাণে মাখা মন,
দু’হাত তুলে প্রভুর কাছে করি আত্মসমর্পণ।
হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে, ভালোবাসায় গড়ি সেতু,
ক্ষমা আর দয়ায় ভরে উঠুক জীবনের প্রতিটা ঋতু।
বিকেলের আলো ফুরিয়ে এলে, পরিবারে আসুক সুখ,
প্রিয়জনের হাসিতে মুছে যাক জীবনের সব অসুখ।
জীবনটা হোক শুক্রবারের মতো, সুন্দর আর নির্মল,
প্রতি নিঃশ্বাসে থাকুক শুধু প্রভুর রহমতের ঢল।
কবিতা — জীবনটা হোক শুক্রবারের মতো। হাফেজ মোঃ সালমান রহমান
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
সাম্য-জীবনমুখী কবিতা
,
ধর্মীয় কবিতা
১৪০
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন