তুমি আকাশ হয়ে গেছো
তোমাকে আর কোনো স্পর্শের ভাষায় ছোঁয়া যাবে না।
স্মৃতি থেকে তোমার মুখ মুছে নিয়েছিলে;
সেই থেকে পরিযায়ী পাখিরা
দিগন্ত নয়, নির্বাসনের দিকেই উড়ে যায়।
স্বপ্নের উঠোনে আজও গোধূলি নেমে আসে,
কিন্তু কোনো শব্দাহত ছায়াও কোথাও নেই।
সমুদ্র নিজের গভীরতা কখনো জানতে পারেনি;
আমিও তোমার অন্তর্লোকের অন্ধত্ব বরণ করেছি।
যে নির্বাসিত নক্ষত্র প্রতিরাতে ছাই হয়ে জ্বলত,
তারই নির্বাপিত আলো বহন করে ফিরি।
তবু তুমি ছিলে…
আমার সমস্ত অবিশ্বাসের বিপরীতে
শেষ অরণ্যের নিঃশব্দ সবুজ।
তারপর ধূমকেতুর ক্ষণস্থায়ী আলোর মতো এলে,
আর আমি নিজের অনুপস্থিতির দহনেই
ধীরে ধীরে একটি গ্রহণে পরিণত হলাম।
কপিরাইট@ফারুকআহমেদরনি
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী