খুব সাধ ছিল মোর মনে,
ছুটে যাব দূর অজানার পানে।
শুভ্র এক আরোহী অশ্বের পৃষ্ঠে চড়ি।
ভয় পেয়ো না হে মোর প্রিয়তমা,
সেদিন তুমি রবে মম পাশে হাত ধরি।
লয়ে তোমায় সুদূর অচিন দেশে,
হারাবো মোরা চির সবুজ আবহে।
যথা নিশীথ রাতে জোনাক জ্বলে,
মৃদু হেসে শুধাবে তুমি মোরে।
মহাকালের এই খেলা ফুরাবে কি শেষে?
তুমিই তো মোর মনের সুলতানা, হৃদ-সিংহাসনের রানী,
তোমার চরণ ছোঁয়াতেই মরুতেও ফোটে ফুল,হে মোর কল্যাণী।
হেসে বলি আমি— তুমি বড়ই অবোধ!
শোনোনি কি তবে সুলতান আরতুগ্রুলের বাণী?
বিশ্বস্ত এই শুভ্র অশ্ব কভু করে না ভুল,
পালিতে মনিবের আদেশ, হে কল্যাণী!
চলিতে চলিতে পথ সুদূরে হারায়,
সীমানা যেখানে মেশে আকাশের গায়;
তখন তুমি ফিসফিসিয়ে বলবে আমায়—
ক্লান্ত পথিক, এবার বারেক ফেরো কুটিরের ছায়।
দরবেশ আল আমিন জনপ্রিয় লেখাগুলো
মহা কালের খেয়া
১১ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ