নরেন হয়ে জন্ম নিলে, ডাকত সবাই বিলে।
চেষ্টা করলে সব পাওয়া যায় — এমন শিক্ষাই দিলে।
ছোট্ট থেকেই ছিলে তুমি বড়ই আধ্যাত্মিক।
বড়ো হয়ে দেশবাসীকে করলে মানবিক।
মুচি, মেথরকে যে তুমি করলে তোমার ভাই।
যুব সমাজ ছাড়া দেশের কোনো গতি নাই।
অগ্নিসম বাণী তোমার, আত্মবিশ্বাসী মন,
মানবসেবায় নিবেদিত তোমার মানব জীবন।
বিশ্বমাঝে উঁচিলে যে ভারত মায়ের মান।
বাণীসম রচিলে যে পবিত্রতার গান।
'নাহি সূর্য নাহি জ্যোতি', 'খন্ডন-ভব-বন্ধন'।
বৃহৎ বিশ্বমাঝে তুমি থাকলে কিছুক্ষণ।
নিঃস্ব জাতি পেল বিবেক, মনে পেল আনন্দ।
ভারতবাসী ধন্য হল পেয়ে বিবেকানন্দ।
'শিবজ্ঞানে জীব সেবা' শিখি তোমার কাছে।
অশ্রু দিয়ে অঞ্জলী যে শুধুই দেবার আছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন