ডিসেম্বরের 25 তারিখ
যিশুর জন্মদিন।
ছেলে-মেয়ে নেচে ওঠে
আজ যে বড় দিন।
আজ তারা কেক খাবে,
ঘুরবে সন্ধ্যায় চার্চে।
খোকা-খুকির মন যে তাই
সারাটা দিন নাচছে।
চারিদিকে ঝলমলিয়ে
আলো উঠবে জ্বলে।
চার্চে গিয়ে দেখতে পাব
যিশু, মায়ের কোলে।
প্রভু যিশুর নামে শুনব
পবিত্র তরজা গান।
লোভ, লালসা, অহংকারের
হবে অবসান।
প্রভু যিশুর কাছে আমি
প্রার্থনা করি তাই,
আগামী বছর বিশ্ব জুড়ে
শান্তি যেন পাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন