আমাদের পাহাড় নাই
পাহাড় আকৃতির স্থির স্থানু দুঃখবোধ আছে কিছু
দুঃখ হয়, আবার হয় না !
বয়ে যাওয়া নদী বয়ে যায়, যায় না !
কিছুদিন আগে পাহাড়তলিতে থাকে একজন এসে
পাশে বসেছিলো- এইটুকু পাহাড় আমার ।
দুঃখবোধ পাথর পথে গড়িয়ে পড়ে না
শালপাইনের ঝরে পড়া শব্দ,
এদিকে কেউ শুনেছে এমন হয়নি কোনোদিন !
পাহাড় থেকে আসা লোকটাকে নদী\'র পাড়ে বসিয়ে আমি
চলে যাই দূরে, অথচ যাই না !
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন