শান্ত হও হে উম্মাদ ধরিত্রী— ধরিত্রীর হিংস্র মানুষ,
খোদার জমিনে হয়ে যাও স্থির জল— বদ্ধপুকুরে!
অসীম আকাশের নিচে হয়ে যাও বোধিবৃক্ষ; অশুথের ছায়া।
অথবা, হয়ে যাও
কুলি-মজুর কৃষক-শ্রমিকের ক্লান্তি হরণকারী চপলা চঞ্চলা মৃদু বাতাস— তপ্ত মধ্য-দুপুরে!
অবিনশ্বর স্রষ্টার নশ্বর জগতে
কীসের এত অহংকার দাপট ক্ষমতার জোর
খাটাও জীর্ণশীর্ণ আদমের দুর্বল সন্তানের প্রতি—
সে ত তোমারই ভাই, উম্মতি মোহাম্মদ; এক ইশ্বরের সৃষ্টি
অতঃপর ঈশ্বরকে ভয় করো,
আর মনে মনে বলে উঠো— ওম সার্বেশম সাভাস্তির ভবতু!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন