তুমি আমার রজনীগন্ধা দোয়েল পাপিয়া
হাসনুহানা বেনে-বউ কোয়েলা।
তুমি আমার নীল আকাশ সমুদ্র নদী
সজল বাতাস চঞ্চলা নির্ঝরিণী।
তুমি আমার উড়ো চিঠি প্রেম ভালোবাসা
আকুল হৃদি কামনা বাসনা।
তুমি আমার শেফালি বুলবুল বুলবুলি
কলাবতী শ্যামা মৌটুসি।
তুমি আমার আশা ভরসা চন্দ্র সূয্যি
চিন্তা ভাবনা ঈশ্বর ঈশ্বরী।
তুমি আমার সবকিছু মহাবিশ্ব মহাকাশ
রক্তবিন্দু শেষ নিঃশ্বাস।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী