এ বিশ্বে একটি নির্দিষ্ট ধর্ম নেই কেন,
যাকে অবলম্বন করে সকল মানুষ বাঁচবে?
এ বিশ্বে ঈশ্বর এক নয় কেন,
যাঁকে সকল মানুষ উপাসনা করবে?
এ বিশ্বে একটি নির্দিষ্ট ধর্মগ্ৰন্থ নেই কেন,
যার উপদেশ সকল মানুষ মেনে চলবে?
এ বিশ্বে ধর্মের ভেদাভেদ আছে কেন,
বিভিন্ন ধর্ম থাকার জন্যই না?
এ বিশ্বে এক ধর্মের মানুষেরা অন্য ধর্মের মানুষদের পছন্দ করে না কেন,
বিভিন্ন ঈশ্বর আছে বলেই না?
এ বিশ্বে এক ধর্মের মানুষেরা অন্য ধর্মের মানুষদের শেষ করতে উদ্যোগী হয় কেন,
বিভিন্ন ধর্মগ্ৰন্থের পৃথক মতবাদের ফলেই না?
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/১১/২০২৩
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন