তুমি বিনে...
এ এইচ এম নোমান (এ্যানী)
দেখেছি তোমার ছবি
আকাশের নীলিমায়,
দেখেছি তোমার রূপ
সাগরের মোহনায়!
বৃষ্টির প্রতি ফোঁটা
পড়ে তব ইশারায়,
সৃষ্টির সবে শুধু
তব গান গেয়ে যায়...
দেখেছি তোমায় রাতে
চন্দ্রের আলোতে,
দেখেছি আবার কভু
আঁধারের কালোতে!
দিন কি-বা রাত শুধু
দেখেছি তোমায়,
পশু-পাখি তরু-লতা
তব গান গেয়ে যায়...
তোমার এক ইশারায়
মেঘ-মালা ভেসে যায়,
তব ডাকে বয়ে চলা
ঝর্ণা-ও থেমে যায়!
যেদিকে তাকাই শুধু
দেখেছি তোমায়,
দিন শেষে রাত আসে
তব এক ইশারায়...
দেখেছি তোমায় কভু
সব্য মানব মাঝে,
দেখেছি এ সৃষ্টির
প্রতিটি ভাজে!
সকাল-সন্ধা শুধু
দেখেছি তোমায়,
প্রতিকুল পরিবেশ
হয় তব ইশারায়...
দেখেছি এ সবুজের
সমারোহে সারাক্ষণ,
দেখে তাই দিয়েছি
তোমাকে-ই দেহ-মন!
ঢেউ তার কলতানে
থাকে সদা তব গানে,
বাতাসের সূরে সদা
তব গান শুনা যায়...
পৃথিবীতে বেঁচে থাকা
তব ঐ মহিমায়,
স্বপ্ন-কী জাগরণে
দেখেছি তোমায়!
"বাস্তবে" কানে এসে
যেন শুধূ বলে যায়!
তুমি বিনে স্রষ্ঠা যে
নেই কেহ দুনিয়ায়...
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন