\" সম্মাননার আশায় নহে \"
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
\"সম্মাননার আশায় নহে\"
লিখছি বারংবার!
এই লিখনীর বদৌলতে
করেন যদিও পার।
ধন্য আমার জীবন খানা
কষ্ট হলেও ভবে,
সম্মাননার পর্ব যদিও
পরের ঘরেই হবে।
শিখবে যদি বিন্দু কিছু
মানবকূলের এক-এ !
তুষ্ট যদি হবেন প্রভু
এহেন কর্ম দেখে !
দেশ ও জাতির কল্যাণে যদি
আমার কলম হয়!
সম্মাননার কী প্রয়োজন
আমি কী জাতির নয়?
এই বাসনায় কলম চলে
রাত কী-বা দিন সদা,
কখনো যেন বিমুখ নাহয়
যিনিই আমার খোদা।
সর্ব-শ্রেষ্ঠ জেনেছি তাঁকেই
যাঁর হাতে মোর প্রাণ,
চাইলে তিনি দিতেই পারেন
অজস্র সম্মান।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন