কৃত্রিম আয়নায়!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
আয়নায় মুখ দেখো প্রতিদিন,
অন্তর দেখো নাই!
তাইতো বন্ধু পাপ-পুণ্যের
তফাৎ বুঝো নাই।
মুখ দেখিবার আগেই যদি,
অন্তর দেখিয়া নিতে!
অহংকারী স্বভাব তোমার
থাকতো তলানিতে।
আজ যদিও বন্ধু তুমি,
উড়ছো আকাশ পানে!
অহংকারী স্বভাব তোমার
পতন ডেকেই আনে।
বুঝতে নাহি পারার কারণ ;
অন্তর দেখো নাই !
রুটিন করেই মুখ দেখেছো,
কৃত্রিম আয়নায়!
স্বভাব সুলভ ভঙ্গিতে তাই,
যেমন খুশি-ই বলো!
ভাঙ্গা হৃদয় দেখতে যদি,
বুঝতে কী যে হলো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন