বিন্দুর সংসার,
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
সাগর-নদীর জন্ম কথা
বিন্দু জলেই তার,
বিলীন হওয়ার আশায় নহে
বিন্দুর সংসার।
তাতেই সিন্ধু'র জন্ম হলো
উথাল পাতাল ঢেউ,
বিন্দু দিয়েই সুচনা হলে
হারতে পারে না কেউ।
ঘৃণার নজর দিসনে কেহ
আমায় বিন্দু বলে।
পূর্ণ প্রেমেই গড়া এ হৃদয়,
এক বিন্দুর ফলে।
বিন্দু থেকেই সিন্ধু হবে
আর নহে তাই হেলা,
তাকিয়ে দেখিস সাগর জল-ও
এক বিন্দুর খেলা।
দেখতে যদিও ক্ষুদ্র ভাবিস
বিন্দুর সংসার,
বিন্দু থেকেই আসবে তবে
সাফল্য দুর্বার।
কথার দহনে জ্বালিয়ে দিসনে
স্বপ্ন কভুও তাঁর,
তিল তিল করে গড়ে উঠা এই
বিন্দুর সংসার।
বিন্দু মহিমা থেকে এ ধরায়
সৃষ্টি কুলের সব-ই
চিরন্তন এই সত্য বাণী
লিখছে কলমে কবি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন