অর্জিত সফলতা !
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
বঙ্গ কন্যার মুখে না মানায়
ভারত প্রেমের কথা,
এমন হলেই মলিন হবে
অর্জিত সফলতা !
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল
বাংলা মায়ের তরে,
তাই তিনি আজ সমাদৃত
মানব অন্তরে।
ভোলেনি আজও দেশ ও জতি
শেখ মুজিবের কথা,
যার সুবাদেই একাত্তরের
অর্জিত স্বাধীনতা।
কিন্তু কেন কন্যা তাঁহার
মত্ত ভারত প্রেমে?
দেশ ও জাতির চিন্তা কেন
হঠাৎ গেল থেমে?
বাংলা মায়ের সন্তান হওয়া
সে-তো গর্বের কথা।
কিন্তু যেন মলিন না হয়
অর্জিত সফলতা !
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন