একটি কলম...🖋️
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
লেখক সমাজ হেলিত আজ
কেউ না তাদের খুঁজে।
আপন কী-বা পর সকলেই
ওঁদের পাগল বুঝে...!
টানিয়া যদিও তুলছে ওঁরা
লুকানো অসঙ্গতি,
দেশ জনতার স্বার্থ বাঁচায়,
হলেও নিজের ক্ষতি।
তবুও ওরা মূল্যহীন আজ
দেশ ও দেশান্তরে,
রাত জাগিয়া লিখছে যদিও
কলম সঙ্গী করে।
ওদের নিয়ে ভাবার সময়
কারোর নাই বা আছে ;
তাইতো এখন প্রশ্ন দিলাম,
স্রাষ্ট্র-মাতার কাছে।
লেখক সমাজ বোঝা কেন আজ,
ওঁরা কী দেশের ক্ষত?
নজরুল কী-বা রবি না হলে ;
রাষ্ট্র স্বাধীন হতো?
তাই লেখনীর মূল্য দিও
দেশ-জনতার সবে,
রাষ্ট্রীয় সেই বাজেটে যদিও
একটি "কলম" হবে...!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন