এক যে আছে আমার প্রিয় বাংলা স্যার,
যেখানে-সেখানে ঘুরে বেড়ায় বারবার।
মন যে কী উদাস! ভ্রমণপিপাসু প্রাণ তার।
গিয়েছিল ট্রেনিংয়ে, ঘুরাঘুরি না করে হলো না আর।
পানামা নগর, সরদার বাড়ি, ঈশা খাঁর সোনারগাঁও, শালবন বিহার—
এক কাজে বহু কাজ সাধন হলো, সব দেখা শেষ তার।
কিছুই বাদ যায়নি, এমনকি নদী, হাওর, পাহাড়।
আর এখন উৎফুল্ল মন, দেখা হবে আবার।
প্রকৃতির রূপের আড়ালে স্যারের সাথে গিয়েছিল ম্যাডাম লিজা।
কী অপরূপ বারিক টিলা, যদিও ছিল না বৃষ্টিভেজা।
বাহ্! কী অপরূপ সৌন্দর্য—যাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওর।
বিস্তীর্ণ নদীর জল, আকাশে মেঘ, আর পাশে অপরূপা পাহাড়।
আহা, কী প্রশান্তি! বাতাসে চুলগুলো সাঁই সাঁই উড়ে।
আনন্দের ছোঁয়া যেন পুরো আকাশ-বাতাস জুড়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
সুন্দর লেখা, অভিনন্দন কবি