অশান্ত বিস্তৃত মরুভূমি,
তৃষ্ণার্ত পৃথিবীর হাহাকার,
তপ্ত, ক্ষুদ্র ক্ষুদ্র বালি রাশি;
আলো আছে তবু অন্ধকার।
নিষিদ্ধ অতীতের হাতছানি,
সামনে এগুলে শুধুই প্রতীক্ষা,
হাজার প্রতিকূলতার মাঝে,
নেই সুন্দর পবিত্র একটি মন।
কখনো গভীর আনন্দ বেদনা,
কখনো বাজে নেশার তীব্র প্রতিবাদ,
পেছনে শুধু টুকরো কিছু স্মৃতি,
হারানোর ভয় নেই, হারাতে ভয় নেই।
চারিদিকে ঘুরছে অদৃশ্য চক্র,
জানা নেই মৃত্যুর ঠিকানা,
দুঃসাহসিক এই ক্ষুদ্র জীবন,
লড়ছে, সারাক্ষণ সময়ের সাথে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন