যাই
চলে যাই
আপন পথে হারাই
সঙ্গী হবে রাতের তারকারাই,
তোমার ঘরেই চেয়েছিলাম একটুখানি ঠাঁই;
প্রেমহীন শূন্যতার জীবন কাটাবো একা একাই।
যাই
ভুলে যাই
জীবনের যতো লড়াই
মেঘলা আকাশের বুকে তাই,
আজন্ম কোন সুখের স্মৃতি নাই;
যতোটুকু ছিলো ভুল ক্ষমা করো সবাই।
যাই
দূরে যাই
অচিন দেশে হারাই
মাঝির ছদ্মবেশে তরণী ভাসাই,
যদি একটুখানি প্রশান্তির আলো পাই;
চলতে চলতে জীবনমুখী সাম্যেরই গান গাই।
যাই
মরে যাই
সত্তাকে করে ছাই
ফুলেরই মতো ঝরতে চাই,
তোমার কোলে সেদিন দিও ঠাঁই;
মরেও যেন একটুখানি অমৃতের সুখ পাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন