যদি আর না ফিরি-
প্রতীক্ষায় থেকো না,
আমায় ভেবে মন খারাপ করো না,
যদি পারো পায়রা পুষো,
যেদিন ভুলে যাবে
উড়িয়ে দিও নীল আকাশে।
আর যদি না ফিরি-
মনের আকাশে ঘুড়ি উড়িও না,
গোধূলি লগনের পথ চলায় যদি একা লাগে
মন খারাপ করো না,
জেনো আমি তোমার পাশাপাশি
হাত ধরে হাঁটছি।
যদি আর না ফিরি-
সমুদ্র জলে ভাসিয়ে দিও
আমার দেয়া যতো উপহার,
নতুন দিনের তরুণ আলোয়
শীতল জলে স্নান করে নিও,
ভেবো না, আমি রবো ছায়া হয়ে তোমার।
আর যদি না ফিরি-
আমায় ভেবে রাত জেগো না,
ভালোবাসার রক্তিম শিখা জ্বেলে
দক্ষিণা সমীরণে ঘুমিয়ে পরো,
জেনো আমি শিয়রে বসে,
সারারাত শুধু তোমায় দেখছি।
যদি আর না ফিরি-
স্বপ্ন গুলো তুলে রেখো,
এক জীবনে তো সব কিছু মিলে না,
আর যুদ্ধ থেকে সবাই ফিরেও আসে না,
যদি আর না ফিরি, হৃদয় মাঝে কষ্ট নিয়ে
আমার সমাধিতে ফুল দিও না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন