অনন্ত নক্ষত্র আর নীলিমার নীল ছিলে তুমি,
প্রিয়তমা, যে চোখে দেখেছি তোমায়;
সেই চোখে আজ বেদনার অশ্রুবিন্দু,
সজল নয়নে তোমারই জন্য বিরহ কাতর।
সদ্য ফোটা পদ্ম আর তুলিতে আঁকা ছবি ছিলে তুমি,
প্রিয়তমা, যে হাতে দিলে তোমার লেখনী;
সেই হাতে আজ জ্বলন্ত নেশার আগুন,
দাউ দাউ করে জ্বলছে মুক্ত সমীরণে।
কালো দুটি চোখ আর মিষ্টি অধর ছিলো তোমার,
প্রিয়তমা, যে অধরে চুমু এঁকেছি তোমার;
সেই অধরে আজ নিষিদ্ধ নেশার ছোঁয়ায়,
বিচরণ করি অচেনা এক অন্ধ গলির সিঁড়িতে।
লজ্জা রাঙ্গা আর পূর্ণিমা শশী ছিলে তুমি,
প্রিয়তমা, যে চাঁদ সাক্ষী ছিলো প্রণয়ের;
সেই চাঁদ আজ ফাঁকি দিয়ে চলে গেছে,
একরাশ বিক্ষিপ্ত কালো মেঘের আড়ালে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন